কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) হঠাৎ শারীরিক ভাবে এমপি আফজাল অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে কুমারখালী ফ্যামিলি কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জানা যায়, প্রাথমিকভাবে তার মুখের একপাশ কিছুটা বেঁকে যাওয়ার লক্ষণ দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়েছে।
চিকিৎসকগণ জানিয়েছেন সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ। এদিকে এমপি আফজাল হোসেন এর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। তার ফেসবুকে ভেরিফাই পেজে অসুস্থার বিষয়টি নিশ্চিত করে, কুষ্টিয়া-৪ আসনের সর্বস্তরের জনগণ, নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে পূর্ণ সুস্থতা দান করে আবারও জনগণের সেবায় ফিরে আসার তৌফিক দান করেন।
