কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া পৌর বাজার এলাকায় এ অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা। অভিযানকালে মূল্যতালিকা সংরক্ষণ না করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সর্বমোট চারটি দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় ব্যবসায়ীদের উদ্দেশে বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার অস্থির করতে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজির চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর