কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আলতা বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (৭মে) সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গেটপাড়া-মাধবপুর নামক স্থানে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।

মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নিহত আলতা বেগম উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত তাজউদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেল লাইনের উপর ছাগল চরানোর সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, রবিবার সকাল ৯টার দিকে মাধবপুর গ্রামে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আলতা বেগম মারা যান। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ ট্রেন লাইন থেকে তার লাশ উদ্ধার করে। পরিবারের অনাপত্তির কারণে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর