কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন

কুষ্টিয়ায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মার্চ)বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌরসভার সামনে স্থানীয় চাষিদের নিয়ে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় প্রতিযোগিতা আইনের দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

কুষ্টিয়ায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন

কুষ্টিয়ায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন
কুষ্টিয়ায় দেশীয় তামাক চাষীদের মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের জন্য উপযোগী।
তামাক শিল্পে অবিলম্বে ৪০ শতাংশ মনোপলি আইন কার্যকর করা, একচেটিয়া বিদেশি তামাকের বাজার হটিয়ে দেশি তামাক শিল্পে প্রতিযোগিতামূলক আইনের সঠিক বাস্তবায়ন,
ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারায় আজ আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না। দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন-নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, যা দেশের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।

 

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন,আপনি আমাদের মা, আমাদের চাষাবাদ করার সুযোগ দিন,আমরা কাজ করে দু-মুঠো ডাল-ভাত খেতে চাই,আমরা উৎপাদন করতে চাই।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর