কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বর্ষসেরা কলেজ সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজকে ২০২৫ সালের বর্ষসেরা কলেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ, শিক্ষা কার্যক্রমে অবদান এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।

 

গতকাল রোববার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাজী রবিউল ইসলামের নেতৃত্বে কলেজ পরিবারের হাতে বর্ষসেরা কলেজের স্বীকৃতি স্মারক তুলে দেওয়া হয়। কুষ্টিয়ার গড়াই মহিলা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমে ভূমিকা এবং শিক্ষাক্ষেত্রে অবদানের বিভিন্ন দিক বিবেচনা করে সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজকে ২০২৫ সালের বর্ষসেরা কলেজ হিসেবে নির্বাচিত করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

সম্মাননা অর্জনের বিষয়ে কলেজের অধ্যক্ষ হাজী রবিউল ইসলাম বলেন, “এ অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়; এটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।” ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

বর্ষসেরা কলেজের স্বীকৃতি পাওয়ায় সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। কলেজ পরিবারের পক্ষ থেকে এ সম্মাননার জন্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুষ্টিয়া জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া এলাকায় অবস্থিত। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর