বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় চ্যানেল ২৪ এর অফিসের চুরি হওয়া তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এঘটনায় তিন চোরকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার (৭ মে) সকালে উপ-পরিদর্শক সুলতান ও উপ-পরিদর্শক রাজীব যৌথ অভিযান পরিচালনা করে শহরের সুখনগর বস্তি, চর মিলপাড়া ও বড়বাজার ভাংড়ি পট্টি এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ তিন চোরকে আটক করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, চুরি হওয়া তিনটি ল্যাপটপ সহ অন্যান মালামাল উদ্ধার সহ তিন চোরকে আটক করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল২৪ টেলিভিশন কুষ্টিয়া অফিসের রান্না ঘরের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর দলের সদস্যরা। এসময় তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি হয়েছে।
