এই সম্মান কুষ্টিয়ার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির: এমপি ফরিদা ইয়াসমিন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এই সম্মান কুষ্টিয়ার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির: এমপি ফরিদা ইয়াসমিন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৮, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন নিজ এলাকায় আসায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গতকাল বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছাঃ. ফরিদা ইয়াসমিনকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা বিএনপি  আয়োজিত স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, ফরিদা ইয়াসমিন একজন ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। কুষ্টিয়ার সন্তান হিসেবে তিনি জাতীয় সংসদে এ অঞ্চলের মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জোরালো ভূমিকা রাখবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। জনগণের অধিকার আদায়ে এবং দলের হাতকে শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।” তিনি আরও বলেন, এই সম্মান কেবল তার ব্যক্তিগত নয়, বরং কুষ্টিয়ার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির।

অনুষ্ঠানে নেতা-কর্মীরা তাকে লালন শাহ ব্রিজ  থেকে রিসিভ করে ফুল দিয়ে বরণ করে নেন এবং কুষ্টিয়া জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায় অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদ শরিফুল ইসলাম ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল, সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ  সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।