নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র্যাব-১২-এর মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী থানাধীন সৈয়দ মাসউদ রুমি সেতুর টোল প্লাজার পশ্চিম পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. রাহুল ইসলাম (২১) ও মো. সুমন ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চর সরকারপাড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় সুমন ইসলাম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বলে র্যাব জানায়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, মাদক বিক্রির ২ হাজার ৫৭০ টাকা, একটি রেজিস্ট্রেশনবিহীন অঢ়ধপযব জঞজ ১৬০ সিসি মোটরসাইকেল, একটি ঞঊঈঘঙ ঈখ৬ মোবাইল ফোন, একটি ঠওঠঙ ণ৩১ মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়। র্যাব জানায়, উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









