কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহে ট্রেনে কাটা পড়ে সেকেন আলী (৭৫) নামে শ্রবণ প্রতিবন্ধী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করেছে।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রবণ প্রতিবন্ধী সেকেন আলী মাঠে কাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় মিরপুর-দর্শনা রেলওয়ে সড়কের পোড়াদহে ১৬৮/২-৪ পিলারের কাছে পৌঁছালে কানে কম শুনার কারণে দর্শনাগামী ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের কোন অভিযোগ না থাকায় পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করে।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি পোড়াদহে ঘটেছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং-১৩।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর