কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় একদিনের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ওসি হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল রেলওয়ে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পোড়াদহ ইউনিয়নের বেলগাছি এলাকার মৃত আতর মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ নামে এক বৃদ্ধর ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতের ভাতিজা মুস্তাকিম বলেন, আমার চাচার মাথায় সমস্যা ছিল। গত (শনিবার) বাড়ি থেকে রাগারাগি করে বের হলে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে গতকাল রোববার সকাল ৯টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। পরে পোড়াদহ জিআরপি থানায় এসে আমার চাচার লাশ সনাক্ত করি। এর আগে গতকাল (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিজিবি সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের পাশে ফুলবাড়ীয়া মাঠ নামক স্থানের রেললাইনের ওপর থেকে ট্রেন থেকে পড়ে গিয়ে আব্দুল হালিম বিশ্বাস (৬০) নামের এক দিনমজুর মারা যান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর