কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জাতীয় পার্টির জনসভায় আহসান হাবিব লিংকন

মিরপুর প্রতিনিধি ॥ ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তির ঐক্য চাই। বিএনপি বড় দল হিসাবে এই ঐক্য প্রতিষ্ঠা তাদের দায়িত্ব। যেকোন সমস্যা ভুলে ফ্যাসিস্ট শক্তির পূনরুত্থান ঘটতে পারে। আধিপত্যবাদী শক্তি তাদের পরাজয় মেনে নিতে পারেনি। নানা ষড়যন্ত্রে এই ঐতিহাসিক বিজয়কে পরাজিত করতে তৎপর। বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে ঈগল চত্বরে জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত জনসভায় জাতীয় পার্টি’র মহাসচিব (কাজী জাফর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব লিংকন প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন দেশবাসীকে পরাজিত শক্তি মোকাবেলায় ঐক্যের কোন বিকল্প নেই। পতিত হাসিনা সরকার ছিল নিশি রাতের সরকার। হাসিনার আমলে যা ঘটেছে তা বাংলার ইতিহাসে ঘটেনি। যার কারণে এদেশ থেকে এক কাপড়ে তাকে বিদায় নিতে হয়েছে। ‘শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশের মানুষ এখন সব বোঝে। ফলে কোনো ষড়যন্ত্রেই আর কোন কাজ হবে না।

তিনি বলেন, ছাত্র আন্দোলনের এই বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য যাঁরা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন, তাঁরা কেউ দেশপ্রেমিক নয়। ‘আওয়ামী লীগ দেশে দুর্নীতি ও দুঃশাসনের সৃষ্টি করেছিল। এরই ফলশ্রুতিতে তাদের পতন হয়েছে। আমাদের বর্তমান দায়িত্ব হলো, সব ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

উপজেলা জাতীয় পার্টি’র (কাজী জাফর) সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দ্দের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক শাহবুল ইসলাম জোয়ার্দ্দার। উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক মজিবুল হকের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি কেএম জাহিদ হাসান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক তৌফিকুল রশিদ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর