কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ॥ ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

 

গতকাল সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

 

র‌্যালিতে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিরা অংশ নেন।

 

র‌্যালি শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

 

তিনি বলেন, “শিক্ষকরা জাতির অভিভাবক ও সমাজ গঠনের মূল কারিগর। একজন আলোকিত মানুষ গড়ার পেছনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে তাদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”

 

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর