কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খাজানগরের সুবর্ণা এগ্রোফুডের স্বত্বাধিকারী জিন্নার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, খাজানগর সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের মালিক আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ এপ্রিল) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১২:২০ মিনিটে হৃদরোগ জনিত কারনে পৃথিবীর মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বাদ যোহর খাজানগর আদর্শপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ নেন। এছাড়া দি কুষ্টিয়া চেম্বারের সভাপতি আবু জাফরসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় জেলা বিএনপির পক্ষে মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন,  বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান। তিনি মিল মালিক সমিতির পক্ষ থেকে গভীর ভাবে শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর