কুমারখালীতে সাংবাদিক হাবীব চৌহান ও রিজভীর পিতার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সাংবাদিক হাবীব চৌহান ও রিজভীর পিতার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীর সিনিয়র সাংবাদিক হাবীব চৌহান ও সাংবাদিক রনজক রিজভীর বাবা মরহুম সৎজন সেখ মো. সেলিমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এশার নামাজের পর উপজেলার দুর্গাপুর পূর্বপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।

এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান নয়ন, সাংবাদিক মোশাররফ হোসেন, সাংবাদিক সুমন পারভেজ, সাংবাদিক মোমিন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক হাবীব চৌহান। পরে আগতদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ এপ্রিল (১লা বৈশাখ) সকালে অসুস্থ হয়ে পড়লে সৎজন সেখ মো. সেলিমকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়ার মান্নান হার্ট হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয়। পরদিন ১৫ এপ্রিল (২রা বৈশাখ) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এছাড়া তাঁর জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার ভাটুয়া গ্রামেও রয়েছে ছোট ভাই-বোন সহ বহু স্বজন ও গুণগ্রাহী।