কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে কুষ্টিয়া জেলা যুবদল

মোশারফ হোসেন ॥ শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে কুমারখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা যুবদলের নেতৃবৃন্দ। পরিদর্শনের পাশাপাশি মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নেতৃবৃন্দ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তাঁরা পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

শুভেচ্ছা বক্তব্যে জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা বলেন, “আপনারা যেন সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে আমরা বদ্ধপরিকর। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের নেতা-কর্মীরা আপনাদের পাশে থাকবেন। যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার দায়িত্ব আমাদের।” তাঁরা আরও বলেন, “সব ধর্মের মানুষ যেন নিজ নিজ উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

 

মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

 

এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর