কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায়  কুমারখালী পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে প্রত্যেকের হাতে নগদ ৩০০টাকা করে তুলে দেন সাইপ্রাস প্রবাসী আব্দুস সামাদ পাখি। তার উপহার পেয়ে খুশি উপকার ভোগীরা।

সরেজমিন দেখা গেছে, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় -এলংগীপাড়া সড়ক ঘেঁষে একটি পাকা বাড়ি। বাড়িটির ভিতরে বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন নানাবয়সি নারী-পুরুষ। তাদের হাতে একটি করে হলুদ খাম ধরিয়ে দিচ্ছেন প্রবাসী আব্দুস সামাদ পাখি। এ সময় বয়োজ্যেষ্ঠ আম্বিয়া খাতুন বলেন, ‘ আমার বেটাপুত নেই। পরের বাড়ি কাম (কাজ) করে খাই। কয়দিন আগে এক্সিডেন্ট ( দুর্ঘটনা) করে বাম হাতটা ভাঙে গেছে। পাখি ৩০০ টাকা উপহার দিছে। কয়ডা ওষুধ কিনে খাবো।

শারীরিক প্রতিবন্ধী আব্বাস শেখ (৬৫) বলেন, আমরা গরীব মানুষ। কোনোমতে দিন গিয়ে রাত আসে। পাখি মাঝেমধ্যে আমাদের চাল দেই, শাড়ী-কাপুড়, টাকা দেই। এতে আমরা খুব খুশি। এটাই কিডা কার দেই বলেন? প্রবাসী আব্দুস সামাদ পাখি বলেন, ‘ মানুষকে কিছু দিতে পারলে আমার খুব ভালো লাগে। সাধ্যমত সব সময় অসহায়দের পাশে দাঁড়ানোর টেষ্টা করে আসছি। এবার ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে অন্তত দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৩০০ টাকা করে উপহার প্রদান করা হয়েছে।।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর