কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মুখে হাসি ফোটাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পুলক সরকার ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী আন্দোলন কুষ্টিয়ার খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খাঁন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে খোকসা উপজেলা কার্যালয়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো। এ সময় আনোয়ার খাঁন বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর