কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় কাজল মৎস্য খামারে মোটর চুরি!

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামস্থ ক্যানালের পাশে গত সোমবার দিবাগতরাত আনুমানিক ১২ টার দিকে কাজল মৎস্য খামারে পুকুরে রক্ষিত একটি পানি উত্তোলনের মোটর অজ্ঞাতনামা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।

ভেড়ামারায় কাজল মৎস্য খামারে মোটর চুরি!

ভেড়ামারায় কাজল মৎস্য খামারে মোটর চুরি!
ভেড়ামারায় কাজল মৎস্য খামারে মোটর চুরি!

চাঁদগ্রামের মৃত নজিবুল ইসলাম ওরফে আজিজুল এর ছেলে কাজল মৎস্য খামারের মালিক মোঃ কাজল এ ব্যাপারে ভেড়ামারা থানায় গত মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মৎস্য খামারের মালিক কাজল জানান, আমি সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট স্থানে রক্ষিত আমার ক্রয়কৃত পানি উত্তোলনের মোটরটি আর খুঁজে পাই না। মোটরটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭হাজার টাকা।

Glive24.com Logo 252x68 px White ভেড়ামারায় কাজল মৎস্য খামারে মোটর চুরি!

অভিযোগের তদন্তকারী অফিসার এস.আই বিশ্বজিৎ জানান, এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর