বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৯শে শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৯শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায় মিরপুরে বিএনপির দুই নেতার নামে ১৪২ টন সরকারি ধান জোড়া লাগা যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ নিমতলা কলেজ মসজিদের পবিত্রতা ডিঙিয়ে দুঃসাহসিক চুরি কুষ্টিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখলের চেষ্টা ভেড়ামারায় পদ্মা নদীতে ভাঙন, পাউবোর উদাসীনতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা   কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সাবেক কর্মকর্তা নারীসহ আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আদালতে চুরি ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক ওভিওপির উদ্যোগে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে কুষ্টিয়ায়

ইবিতে বেরিয়ে আসছে ম্যানার শেখানোর নামে আরও ভয়াবহ অভিযোগ

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স

প্রকাশ: ১০ই আগস্ট ২০২৬, ১:৩৮ এএম

ইবিতে বেরিয়ে আসছে ম্যানার শেখানোর নামে আরও ভয়াবহ অভিযোগ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে র‌্যাগিংয়ের অভিযোগ নিয়ে জাগো নিউজে প্রতিবেদন প্রকাশের পর সামনে এসেছে আরও গুরুতর অভিযোগ। বিশ্ববিদ্যালয়টির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী দাবি করেছেন, শুধু পরিচয়পর্ব নয়, দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পিতভাবে মানসিকভাবে হয়রানি করা হয়েছে। কখনো ঘণ্টার পর ঘণ্টা কক্ষে আটকে রাখা, কখনো রাত গভীর পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখা, আবার কখনো অস্বস্তিকর ও অপমানজনক কাজ করতে বাধ্য করার অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য, নিরাপত্তাহীনতার কারণে এতদিন তারা মুখ খোলেননি। জাগো নিউজে র‌্যাগিংয়ের প্রতিবেদন প্রকাশের পর বিভাগের আরও শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা নিয়ে সামনে আসেন। পরে প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগও দিয়েছেন বিভাগীয় শিক্ষকদের কাছে। শিক্ষার্থীদের অভিযোগের মধ্যে রয়েছে, ময়লা পানি মুখে নিয়ে আটকে রাখা, সামনাসামনি দাঁড় করিয়ে ১০ ধরনের হাসি দিতে বাধ্য করা, বারবার পরিচয় দিতে বাধ্য করা, অশ্লীল বাক্য বলিয়ে ভিডিও ধারণ, জোর করে নাচানো, রাত পর্যন্ত ক্যাম্পাসে আটকে রাখা, বিভিন্ন স্থাপনার সামনে গিয়ে ছবি তুলে আনা এবং নির্মাণাধীন ভবনের ছাদে উঠে ছবি ও ভিডিও ধারণের নির্দেশ দেওয়া।

সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, এক নারী শিক্ষার্থীকে সিনিয়রদের কথা না শুনলে ‘রেপ হলে কী করবা’ বলে হুমকি দেওয়ার অভিযোগ। শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, বিভাগের ওরিয়েন্টেশনের দুই দিন পর থেকেই শুরু হয় কথিত ‘ম্যানার শেখানো’। ক্লাস শেষে ছেলে-মেয়ে সবাইকে কক্ষে বসিয়ে রাখা হতো। সেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা ‘ফরমাল পরিচয়’ শেখানোর নামে নবীনদের আটকে রাখতেন। একপর্যায়ে একজন শিক্ষার্থীকে ৭০ থেকে ৮০ বার পর্যন্ত পরিচয় দিতে বাধ্য করা হতো। পরিচয়ে সামান্য ভুল হলেই গালিগালাজ, অপমান ও মানসিক চাপ দেওয়া হতো।

দুপুরে ক্লাস শেষ হলেও অনেক দিন বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার আগে শিক্ষার্থীরা বাড়ি ফিরতে পারতেন না বলে অভিযোগ তাদের। এরপর প্রতিদিন বিকেল ৫টার মধ্যে সবাইকে ফুটবল মাঠে উপস্থিত করার দায়িত্ব দেওয়া হয় ক্লাস প্রতিনিধিকে (সিআর)। কেউ অনুপস্থিত থাকলে জবাবদিহি করতে হতো তাকে। প্রায় ১০ থেকে ১২ দিন এভাবে চাপ প্রয়োগ করায় সিআর মানসিকভাবে ভেঙে পড়েন বলে অভিযোগ। শিক্ষার্থীদের ভাষ্য, তৃতীয় ধাপে রাতের বেলায়ও তাদের ডাকা হতো।

কখনো রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা, আবার কখনো রাত ১টা বা দেড়টা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, এসব ঘটনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সানি নেহালী, সানাউল করিম, মেহেদী হাসান, রিয়াদ হাসান ও সজীব সবচেয়ে সক্রিয় ছিলেন। বিভিন্ন সময়ে প্রীতম, হাসিব, সারা, নির্ঝরা ও ফাইজার উপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের কাইয়ুমের বিরুদ্ধেও নবীন ব্যাচের সিআরকে শাসানোর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, এসব ঘটনার অভিযোগ তুলে নিতে এক ভুক্তভোগীকে চাপ প্রয়োগ ও নিজেকে ছাত্রদল আহ্বায়ক দাবি করেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমীরুল অনি। এছাড়া ভুক্তভোগী নবীন শিক্ষার্থীদের সহপাঠী জিসান এসব ঘটনায় সিনিয়রদের সহযোগিতা এবং ব্যাচমেটদেরকে অভিযোগ দিতে বাধা প্রদান করেন বলে অভিযোগ রয়েছে। কুষ্টিয়া শহরে অবস্থানরত এক শিক্ষার্থী অভিযোগ করেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সানাউল করিম শহরে থাকা নবীনদের ডেকে পরিচয়পর্বের একপর্যায়ে একজনকে পুকুরের ময়লা পানি মুখে নিয়ে আটকে রাখতে বলেন। এ সময় আরেক শিক্ষার্থীকে তার সামনে দাঁড় করিয়ে ১০ ধরনের হাসি দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ।

তিনি বলেন, ভুক্তভোগীরা একাধিকবার অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত তাদের জোর করে এসব করতে বাধ্য করা হয় বলে দাবি করেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থী মুখের পানি নাক দিয়ে বের করে ফেলেন বলেও অভিযোগ রয়েছে। আরেক শিক্ষার্থীর অভিযোগ, ওরিয়েন্টেশনের পর প্রথম ক্লাসের দিন তাকে ও এক সহপাঠীকে বিবিএ ফ্যাকাল্টির ৬২৮ নম্বর সিটবিহীন একটি ফাঁকা কক্ষে নিয়ে যাওয়া হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেখানে তাদের আটকে রাখা হয়।

এ সময় তাদের ৭০ থেকে ৮০ বার পরিচয় দিতে বাধ্য করা হয়। একজনকে জোর করে ছবি আঁকতে বলা হয়। ক্লাসরুমে পড়ে থাকা পানির বোতল ও কাগজের সঙ্গে গিয়ে পরিচয় দিতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। পরে অনুষদ ভবনের সামনে একটি চা-স্টলের পেছনে দাঁড় করিয়ে আরও মানসিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হয়ে এক বড় ভাইকে ফোন করলে ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থী তখনও আটকে ছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় সানি নেহালী ও মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। প্রীতম ও হাসিবও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি শিক্ষার্থীদের।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, একই দিন রাত ৮টার দিকে তাদের আবার জিয়া মোড়ে ডাকা হয়। প্রথমে নয়জন উপস্থিত হলেও অন্যরা না আসায় ক্লাস প্রতিনিধিকে আধা ঘণ্টার মধ্যে সবাইকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে যারা দেরিতে আসেন, তাদের বিভিন্ন ধরনের ‘শাস্তি’ দেওয়া হয়। দুজন লাইব্রেরির নাম ভুল বলায় রাত সাড়ে ১০টার দিকে ১০ মিনিটের মধ্যে লাইব্রেরির সামনে গিয়ে ছবি তুলে আসতে বলা হয়। তারা জানান, অন্য দুজনকে ডায়না চত্বরে গিয়ে ২০ মিনিটের মধ্যে ল্যাম্পপোস্ট গুনে আসার নির্দেশ দেওয়া হয়। ভুল জায়গার ল্যাম্পপোস্ট গুনে আসায় তাদের আবারও সেখানে পাঠানো হয়।

একই সঙ্গে অন্য এক শিক্ষার্থীকে পুরো বিষয়টির ভিডিও ধারণ করতে বলা হয়। এছাড়া ক্লাস প্রতিনিধি মেয়েদের হলের নাম ভুল বলায় তাকে প্রতিটি মেয়েদের হলের সামনে গিয়ে সেলফি তুলে আনতে বলা হয় বলেও অভিযোগ রয়েছে। এরপর ক্লাস প্রতিনিধি ও জিসান নামে আরেক শিক্ষার্থীকে জোর করে নাচানো হয়। রাত দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের। এসব নির্দেশনায় সানি নেহালী, রিয়াদ, হাসিব, সানাউল করিম ও প্রীতম জড়িত ছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। ওই শিক্ষার্থীরা আরও জানান, পরবর্তীতে সিনিয়রদের ডাকে আর না যাওয়ার সিদ্ধান্ত নেন নবীন শিক্ষার্থীরা। এর ফলে টানা দুই দিন ১৭ জন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হননি।

পরে ক্লাস প্রতিনিধিকে চাপ দিয়ে আবার সবাইকে ডেকে আনা হয়। একই দিন বিকেলে তাদের মুগ্ধ সরোবরে নিয়ে দুই দিন ক্লাসে অনুপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয়। এসময় এক শিক্ষার্থী দেরিতে পৌঁছালে তাকে ২০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের সামনে গিয়ে ছবি তুলে আসতে বলা হয়। পাঁচ মিনিট বেশি সময় লাগায় তাকে ১৫ মিনিটের মধ্যে নির্মাণাধীন ১০ তলা কবি গোলাম মোস্তফা অ্যাকাডেমিক ভবনের ছাদে উঠে ছবি ও ভিডিও ধারণের নির্দেশ দেওয়া হয়।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দাবি, শারীরিকভাবে মোটা হওয়ায় ছাদে উঠতে গিয়ে তিনি হাঁপাতে থাকেন এবং একপর্যায়ে হার্ট অ্যাটাকের মতো অনুভূতি হয়। পরে কাজে ১০ মিনিট দেরি হওয়ায়, তাকে একটি ভিডিওতে অশ্লীল বাক্য বলতে এবং সেটি বিভাগের মেসেঞ্জারের কমন গ্রুপে শেয়ার করতে বলা হয়। একই নির্দেশ মিতুল নামে আরেক শিক্ষার্থীকেও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই সময় লেকপাড় দিয়ে যাওয়ার সময় এইচআরএম বিভাগের এক শিক্ষক বিষয়টি বুঝতে পেরে সবাইকে চলে যেতে বললে, সেদিনের ঘটনা সেখানেই শেষ হয়।

আরও অভিযোগ রয়েছে, ক্যাম্পাসের পার্শ্ববর্তী শ্রীরামপুর ঘুরতে নিয়ে সেখানেও তাদেরকে (ছেলে-মেয়ে উভয়) আটক রেখে ম্যানার শেখানো হয় এবং বিভিন্ন মানসিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় সম্মুখ সারিতে ছিলেন ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থী নির্ঝরা, সারা, রিয়াদ ও সানি নেহালী। এ ঘটনায়, এক নারী শিক্ষার্থীকে সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান। পরবর্তীতে তাকে হুমকি দেওয়া হয় যে, ‘সিনিয়ররা ডাকলে দেখা করো না, কথা শোনো না, পরে রেপ হলে কী করবা।’ শিক্ষার্থীদের দাবি, এসব ঘটনা প্রকাশ পেতে শুরু করলে বিভাগের শিক্ষকরা লিখিত অভিযোগ দিতে বলেন।

এরপর অভিযুক্তদের পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসানকে দিয়ে সহপাঠীদের বোঝানোর চেষ্টা করা হয় যাতে কেউ অভিযোগে সিনিয়রদের নাম উল্লেখ না করেন। তাদের আশ্বাস দেওয়া হয়, অভিযোগ না করলে ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না। তবে বিষয়টি ইতোমধ্যে বিভাগীয় শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে চলে যাওয়ায় সেটি আর ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। পরে প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ জানান। বিভাগীয় শিক্ষকরা প্রত্যেক ভুক্তভোগীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, অভিযোগ জমা দেওয়ার আগে একজন শিক্ষার্থীকে বিকেল সাড়ে ৪টার দিকে ফোন করে শাহ আজিজুর রহমান হলের ৩১৯ নম্বর কক্ষে একা যেতে বলেন সানি নেহালী।

সেখানে বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল অনি নিজেকে ছাত্রদলের আহ্বায়ক পরিচয় দিয়ে তাকে প্রায় আড়াই ঘণ্টা রেখে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়, যেন তিনি কোনো অভিযোগ না দেন। তাদের কথা না শুনলে ক্যাম্পাসে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে বলেও তিনি জানান। ঘটনার পর ওই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েন। এ বিষয়ে ছাত্রদল আহ্বায়ক মাসুদ রুমী মিথুনকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে সদস্য সচিব রাফিদ আহমেদ বলেন, আমাদের আহ্বায়ক তো একজনই (মিথুন)। সে সংগঠনের নাম ব্যবহার করে কোনো অপরাধ করলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

প্রমাণ পেলে শুধু সাংগঠনিক নয় প্রশাসনিকভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে। এ ঘটনায় ক্লাস প্রতিনিধির মাধ্যমে অভিযোগের বিষয়টি জানিয়ে অভিযুক্তদেরকে শনিবার (৮ আগস্ট) সকাল ৯টায় প্রেস কর্নারে প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতের জন্য বলা হয়। তাদের কয়েকজন দেখা করার প্রতিশ্রুতি দিলেও কেউ দেখা করতে আসেনি। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে বিভাগের সব শিক্ষক মিলে তদন্ত করে একটি রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উপাচার্যের নির্দেশে উল্লেখ্য সব বিভাগের চেয়ারম্যানকে নোটিশ পাঠানো হয়েছে। তারা তদন্ত করে জানাবেন র‌্যাগিং এর ঘটনা ঘটেছে কিনা। এছাড়া প্রত্যেক বিভাগে একজন শিক্ষকের র‌্যাগিং বিষয়ে দেখাশোনার নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, ট্যুরিজম বিভাগের একটি রিপোর্ট আমাদের হাতে এসেছে। এ বিষয়ে আমরা এ সপ্তাহে মিটিংয়ে বসবো।

অপরাধ প্রমাণিত হলে ছাত্রত্বও চলে যেতে পারে। আর নবীন শিক্ষার্থীদেরকে ‘পরিচয়পর্ব শেখানোর’ পদ্ধতি বন্ধ করা হবে। পরিচয় হতে হলে সেখানে বিভাগীয় সভাপতি অথবা শিক্ষক থাকতে হবে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানান, র‌্যাগিং ইস্যুতে বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের কাছে নোটিশ পাঠানোর জন্য বলা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.