কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্বান্ত দুটি পরিবার

কুষ্টিয়ার মিরপুরে ইফতারি বানাতে গিয়ে এক ভয়াবহ অগ্নিকান্ডে দুটি পরিবারের বসতবাড়ীর ৬টি ঘর পুড়ে ভস্মীভূত হওয়ায় অসহায়ভাবে জীবনযাপন করছে ঐ পরিবারের সদস্যরা।

মিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্বান্ত দুটি পরিবার

মিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্বান্ত দুটি পরিবার
মিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্বান্ত দুটি পরিবার

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গ্রামের তাজিরুল ও নাজিরুল নামের ব্যক্তিদ্বয়ের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, মূল্যবান অলংকার ও তৈজসপত্রসহ প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়ের পক্ষ থেকে তাজিরুল ইসলাম এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন-মঙ্গলবার ইফতারের পূর্ব মূহুর্তে রান্নাঘরের চূলার ইফতারের সামগ্রী তৈরী করতে গিয়ে অসতর্কতাবশত রান্নাঘরে আগুন লেগে যায়।

পরে একে একে বসতবাড়ীর ৬টি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। বসবাসের মতো কোন সামগ্রীই অবশিষ্ট নেই। তাই আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি।আমরা নিতান্তই অসহায় হয়ে পড়েছি বিধায় এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্বান্ত দুটি পরিবার

মিরপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সবুজ হোসেন বলেন, আমরা অনেক দেরীতে সংবাদ পেয়েছি,তাই শেষ সময়ে গিয়ে কিছুই বাচাতে পারিনি।তবে সাধ্যমত চেষ্টা করেছি, আগুন নেভানোর জন্য।

ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কবির হোসেন জানান-অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব পুড়ে নিতান্তই অসহায় হয়ে পড়েছে,তাই আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করার উদ্দ্যোগ নিয়েছি।এলাকার বিত্তবানদেরও এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর