কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঐক্যের বন্ধন সৃষ্টিতে নবীন-প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ

মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ গড়াই নদীর কূলঘেঁষে অবস্থিত কুষ্টিয়ার কুমারখালীর দেড় শতবর্ষের ঐতিহ্যবাহী মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ঝলমলে তপ্তরোধে বিদ্যালয়ের মাঠের সবুজ ঘাঁসে যেন চোখ জুড়িয়ে যায়। সেই মাঠেই চলছিল এক ভিন্নরমক প্রীতি ফুটবল ম্যাচ। খেলোয়ারদের কারও বয়স সত্তরের ঘর ছুঁই ছুঁই। আবার কারও বয়স সবে মাত্র ষোল। তবুও বল পাঁয়ে অবিরাম ছুঁটে চলেছেন তারা। বল নিয়ে চলছে তুমুল লড়াই। তাদের খেলা দেখে মুগ্ধ মাঠের বাইরের নানাবয়সি দর্শকরা করতালিমুখর। শনিবার বিকেল চারটার দিকে সরেজমিন এমন দৃশ্য দেখা গেছে।

 

জানা গেছে, নবীন ও প্রবীনদের মধ্যে ঐক্য সম্প্রীতি সৌহার্দ্যের বন্ধন তৈরির লক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে নানান কর্মসূচির অংশ হিসেবে এমন খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৭০), পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন, মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীলিপ কুমার সরকার, নানাবয়সি অর্ধশতাধিক চাকুরীজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ নানান পেশার মানুষ অংশ নেন।

 

খেলায় প্রথমার্ধে নবীন দল এক গোল করে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ট্রাইবিকারে গোল করে সমতায় ফেরেন প্রবীণ দল। পরে নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে সক্ষম না হলে এক-এক গোলে সমতা নিয়েই খেলার সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা। খেলা শেষে নবীন ও প্রবীণ খেলোয়াররা একে অপরকে গামছা উপহার দেন।

 

জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বলেন, বয়স ৭০ ছুঁই ছুঁই। ঠিক কতদিন পরে ফুটবল খেললাম তা ঠিক মনে করতে পারছিনা। তবে খুবই আনন্দ লাগছে। মনে হলো কিছুক্ষণের জন্যে ছোটবেলায় ফিরেছিলাম।

 

পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন বলেন, ৬৫ বছর বয়সে ছেলের সঙ্গে ফুটবল খেললাম। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চমৎকার আয়োজনের জন্যে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ।

 

তাঁর ছেলে ছাত্রদল নেতা মো. কামরুজ্জামান সোয়াদ বলেন, প্রীতি ফুটবল ম্যাচে নবীন ও প্রবীণদের ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন ঘটেছে। বয়সের পার্থক্য ভুলতে নিয়মিত এমন আয়োজন হওয়া দরকার।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইস্লু ইসলাম বলেন, “ আপনারা প্রীতি ফুটবল ম্যাচের যেই অর্থ সেই প্রীতি ফুটবল ম্যাচকে প্রীতি ফুটবল ম্যাচের মতো করেই এই খেলাটাকে উপভোগ্য এবং অর্থবহ করে তুলেছেন। এবং এই খেলার মাধ্যমে আপনারা নবীন এবং প্রবীনের মধ্যে যেই ঐক্য যেই সম্প্রীতি সেই সম্প্রীতি কুমারখালী উপজেলাবাসী আমার মনে হয় সারা জীবন মনে রাখবে। আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের এখানেই সমাপ্তি ঘোষণা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর