কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুবুর রহমান ও রিনা আটক

কুষ্টিয়ার দৌলতপুরে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুবুর রহমান জ্যোতি (৫৫) ও রিনা খাতুন (৪০) নামে ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের মতিউর রহমানের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান জ্যোতি ও একই গ্রামের আলী হোসেনের মেয়ে রিনা খাতুন।

দৌলতপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুবুর রহমান ও রিনা আটক

দৌলতপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুবুর রহমান ও রিনা আটক
দৌলতপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুবুর রহমান ও রিনা আটক

১৪ আগস্ট, সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন জানান, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান জ্যোতি ও রিনা খাতুনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আটক মাদক ব্যবসায়ীদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাহবুবুর রহমান ও রিনা আটক

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর