নিজ সংবাদ ॥ স্যানিটারী ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (এসআইডব্লিউএবি) কুষ্টিয়া জেলা শাখার ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টায় কুষ্টিয়া পৌরসভার সম্মেলন কক্ষে এক জরুরী সভায় এই কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় কুষ্টিয়া জেলার কর্মরত সকল এসআইটি’দের উপস্থিতি ও সম্মতিক্রমে কমিটির অনুমোদ দেন স্যানিটারী ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (এসআইডব্লিউএবি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আহসান হাবীব জিলানী জুয়েল ও সদস্য সচিব মো. জালাল উদ্দিন।
১২ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. শামীম আহমেদকে আহ্বায়ক এবং মো. আরিফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে স্থান পেয়েছেন মো. সবুজ হাসান, মো. ফারুক হোসেন এবং আব্দুল হাই আল হাদী। এছাড়াও কমিটিতে সদস্য হিসাবে স্থান পেয়েছেন, ঝর্ণা রায়, মো. আনিছুর রহমান, মো. নাফিজ, মো. জাহিদুল ইসলাম, মো. আতিউর রহমান, মোছাঃ সুরাইয়া এবং মো. তরিকুল ইসলাম।









