কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকসহ আটক দুই

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং ডি ব্লক ও মোল্লাতেঘরিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার হররা মেটন এলাকার মোঃ আসিফ (২৫) এবং কয়া এলাকার মোঃ সুমন (৩৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে আটক দুইজনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মোঃ ইকবাল হোসন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ জাকিউল আলম এবং মেহেদী হাসান রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মোঃ আসিফকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা অর্থদণ্ড এবং মোঃ সুমনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কুষ্টিয়ায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর