কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ ৩ জন আটক

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

গতকাল শনিবার (৩ অক্টোবর) ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

 

আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন—ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার আসলাম মিয়ার ছেলে মো. রাশেদ (২৪), চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে মো. সুরুজ আলী (২৯) এবং সাতবাড়ীয়া দক্ষিণ ভবানীপুর এলাকার মো. বশিরের ছেলে মো. নাজমুল হক (২৫)।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাশেদকে সাতবাড়ীয়া বাজারের ফাতেমা ফার্মেসির সামনে থেকে ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ১০৭/২৬।

 

অপরদিকে সুরুজ আলীকে চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর গোরস্থানের দক্ষিণ পাশে মেহগনি বাগানের ভেতর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নম্বর ১০৬/২৬ দায়ের করা হয়।

 

নাজমুল হককে সাতবাড়ীয়া সোনালী বিক্রির মোড়সংলগ্ন একটি প্যারামেডিক্যাল দোকানের পাশ থেকে আটক করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ১০৮/২৬ দায়ের করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়। পরে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, ভেড়ামারা উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর