কুমারখালী প্রতিনিধি ॥ চলতি বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে চলতি বছরে ৬১ টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসন, মন্দির কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত নাভিদ সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ওসি জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজসহ অন্যান্যরা।
সভায় বক্তারা উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসবী নিয়োগ, মণ্ডপ বিসর্জনে ডুবুরী দল রাখার দাবি জানান।









