কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজস্ব আদায়ের বিকল্প নেই: ডিসি তৌহিদ বিন-হাসান

রঞ্জুউর রহমান ॥ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজস্ব আদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেছেন, নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক রাজস্ব সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা ও রেভিনিউ মুন্সিখানা শাখা) রেশমা খাতুন, কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, জেলা মাসিক রাজস্ব সভা রাজস্ব আদায় কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর কার্যকর সমাধান নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজস্ব আদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় জেলার রাজস্ব আদায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও তা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর