কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে চালের টিন খুলে তিন দোকানে চুরির অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে চালের টিন খুলে তিনটি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজারে এঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, সিগারেটসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

কুমারখালীতে চালের টিন খুলে তিন দোকানে চুরির অভিযোগ

কুমারখালীতে চালের টিন খুলে তিন দোকানে চুরির অভিযোগ
কুমারখালীতে চালের টিন খুলে তিন দোকানে চুরির অভিযোগ

মঙ্গলবার দুপুরে এনায়েতপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে তাঁর বাজারের একটি জুয়েলারি, মুদি ও কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ৯ ভরি সোনা, নগদ টাকা, সিগারেটসহ প্রায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাঁর ভাষ্য, বাজারে প্রতিদিন ১০ জন করে দোকানদার রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পাহাড়ায় থাকেন।

মুদিদোকানি আব্দুল কেরামত বলেন, খবর পেয়ে সকালে দোকানে এসে তিনি দেখেন তাঁর দোকানের চালের একটি টিন খোলা। নগদ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা ও দেড় লাখ টাকার সিগারেট নেই। তাঁর ভাষ্য, চুরি ঘটনা চিত্র তাঁর সিসিটিভি ফ্রুটেজে সংরক্ষিত আছে।

সোমবার রাতে নৈশ্য প্রহরীর দাঁয়িত্বে থাকা পান বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী তাঁরা রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পাহাড়া দিয়েছেন। তবে কোনোকিছু টের পাননি। পাহাড়া শেষে বাড়ি গিয়ে তিনি জানতে পারেন বাজারে চুরি হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে চালের টিন খুলে তিন দোকানে চুরির অভিযোগ

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর