খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই নভেম্বর ২০২৩, ৫:৪৭ এএম

কুষ্টিয়া ইবি থানা পুলিশের অভিযানে পলাতক আসামী আনোয়ার হক (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। সে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন বৈদ্যনাথপুর এলাকার মৃত শহিদুল ইসলাম’র পুত্র।

ইবি থানা সূত্রে জানা যায়, ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ এর দিক নিদের্শনায় এসআই মেহদেী হাসান ও এএসআই ফারুক হোসেন’র সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ নভেম্বর) তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইবি থানায় দায়েরকৃত মামলা নং জিআর-১৩১/২০২৩। পলাতক আসামী গ্রেফতারের বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ বলেন, এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে অভিযান াব্যাহত থাকবে।
মন্তব্য