কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় বেতন বঞ্চিত শ্রমিকদের বিক্ষোভ  

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত উডমাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পারটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠান) হঠাৎ কার্যক্রম বন্ধ করায় গতকাল রবিবার (২ নভেম্বর) সকালে ক্ষুব্ধ শ্রমিকরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছিলেন না। হঠাৎ কোনো নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই কারখানার কার্যক্রম বন্ধ করা হওয়ায় তারা হতবাক হয়েছেন।

শ্রমিকদের একজন বলেন, “আমাদের কয়েক মাসের বেতন বাকি, অথচ একটিও কথা না বলে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পরিবার-পরিজন নিয়ে আমরা অনিশ্চয়তায় আছি।” অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান, মালিকপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করেছে এবং বকেয়া বেতন পরিশোধসহ অন্যান্য দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে। শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধ এবং হঠাৎ কোম্পানি বন্ধ করার কারণ ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। উল্লেখ্য, আজাদ মাস্টার ফ্যাক্টরির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর