কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ডাচ্ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে ডাচ্ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কুমারখালী থানামোড়স্থ বলয় দে মার্কেটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফিতাকেটে উদ্বোধন করা হয়।

কুমারখালীতে ডাচ্ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

কুমারখালীতে ডাচ্ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন
কুমারখালীতে ডাচ্ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

ডাচ্ বাংলা ব্যাংক, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক শাহীনুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রানা টেক্সটাইলের স্বত্বাধিকার মাসুদ রানা, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব আলম বাবু, কুমারখালী ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুস সালেহীন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি ও অন্যান্য আমন্ত্রিত অতিথি এবং ডাচ্-বাংলা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর