কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আগামীতে তাঁদের অবস্থা খারাপ আছে ইনশাআল্লাহ্: বিএনপি নেতা রিপন

এম আর নয়ন, কুমারখালী ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার বিএনপি নেতাদের হুঁশিয়ারি করে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন বলেছেন, ‘মাননীয় ক্রিড়া প্রতিমন্ত্রী আমার প্রিয় বড় ভাই। আমি তাঁর সাথে রাজনীতি করি ঢাকাতে। আমি যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল ভাইয়ের কাছে একটা আবেদন করব। আমি জানি আমার আবেদন তিনি ফেলতে পারবেন না। আমি এক লক্ষ টাকার একটা ব্যবস্থা করে দিবো। তবে এই এলাকার সবাইকে এক হতে হবে উন্নয়নের জন্য। আমি যদি চেষ্টা করি, যদি পারি আপনারা সবাই এক হয়ে থাকবেন।

তবে একটি বিষয়ে আমি ম্যাসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে। খোকসার উন্নয়নে কোনো রকম গাফলতি যদি খোকসার নেতাদের মাঝে দেখতে পাই, আগামী তাঁদের অবস্থা খারাপ আছে, ইনশাআল্লাহ।’ গতকাল সোমবার (‎১৪ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ ভিক্টোরিয়া যুব সংঘ মাঠে আয়োজিত ফুটবল ট্র্নুামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। বিএনপি নেতা রিপন হোসেন বলেন, ‘ সাংগঠনিকভাবে কুষ্টিয়া জেলা বিএনপি থেকে শুরু করে খোকসা উপজেলা বিএনপি পর্যন্ত দুর্বল হয়ে পড়েছি। আমাদের সকলের নেতৃত্ব দিয়ে আগামীতে যেন আরও ভাল ভাল মন্ত্রী আনতে পারি সেই ধরনের সদয় মন মানসিকতা থাকতে হবে। তা না হলে বিএনপি থেকে কিন্তু আপনি হারিয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করছিনা।

সাংগঠনিকভাবে আপনারা দেখতে পারবেন আগামীতে।’ তিনি আরও বলেছেন, ‘ আমাদের ওসমানপুর ইউনিয়ন দীর্ঘ ১৭ বছর অবহেলিত ছিল। এই ওসমানপুর ইউনিয়নের উন্নয়নে আমাদের খোকসার কোনো নেতারা যদি বাঁধা দেয়, তাঁরা এই খোকসার রাজনীতি থেকে হারিয়ে যাবে। আমি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। যতধরনের ষড়যন্ত্র এই ওসমানপুর ইউনিয়নে খোকসার নেতারা করে থাকে। সেধরনের আর সুযোগ নাই। শুধু আপনারা আমার পাশে থাকবেন। আগামী দুই মাসের মধ্যেই দেখতে পারবেন আপনারা।’

এ সময় কোমরভোগ ভিক্টোরিয়া যুব সংঘের সভাপতি মহিদুল ইসলাম ইসলামের সার্বিক সহযোগীতায় খোকসা উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকনুজ্জামান, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ হোসেন সান্টু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফাইনালের প্রথমার্ধেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাগুলাট ইউনিয়ন একাদশ। দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল করে তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে দুর্র্ধষ খোকসা ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নেয় শক্তিশালী বাগুলাট ইউনিয়ন ফুটবল একাদশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর