খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই মার্চ ২০২৬, ২:৪০ এএম

কুমারখালী প্রতিনিধি ॥ রমজান মাসকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম (ওয়াইডিএফ)। এর অংশ হিসেবে গতকাল রবিবার (১ মার্চ) কুমারখালী সরকারি কলেজ মাঠে শতাধিক পরিবারের হাতে খাদ্য প্যাকেজ তুলে দেওয়া হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল জানান, পর্যায়ক্রমে দুই উপজেলায় মোট তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। ইতোমধ্যে খোকসা উপজেলায় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় কুমারখালীতে এ কর্মসূচি আয়োজন করা হয়।
তিনি জানান, প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ৩ কেজি আলু ও ১ কেজি ডাল দেওয়া হয়েছে। রমজানে যেন কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ বলে জানান তিনি। আশিকুল ইসলাম চপল বলেন, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য