কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্যাগ জিলাইভ কুষ্টিয়া

কুষ্টিয়ায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক সেমিনার

বিশেষ প্রতিনিধি ॥ পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে কুষ্টিয়ার কলাকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুবদের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুব ফোরাম এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ […]
Read more
দৌলতপুরে মাদক ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

দৌলতপুরে মাদক ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শাহীন ওরফে গেদু (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাকে কেন্দ্র […]
Read more
ইবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব গঠনের উদ্যোগ প্রশাসনের

ইবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব গঠনের উদ্যোগ প্রশাসনের

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের গবেষণা, নতুন নতুন উদ্ভাবনী ভাবনা ও স্টার্টআপ কার্যক্রমকে উৎসাহিত করতে ‘সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ইউজিসি আয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দুদিনব্যাপী নীতিনির্ধারণী সংলাপের সার্বিক বিষয় নিয়ে আলাপকালে এই উদ্যোগের ব্যাপারে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর […]
Read more
কুমারখালীতে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

কুমারখালীতে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

কুমারখালী প্রতিনিধি ॥ গেল কয়েক বছর ব্যবসা মন্দ যাচ্ছে। চলতি বছর প্রায় ৫০ লাখ টাকার কেনা পেঁয়াজ পঁচে গেছে। সবমিলে ব্যাংক ও এনজির ঋণ এবং স্বজনদের ধারদেনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় কয়েক কোটি টাকা। সেই ঋণ আর ধারদেনার চাপ সইতে না পেরে ছোট ভাইকে মুঠোফোনে আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস জানিয়ে হারুন অর রশিদ খালেক (৩৮) […]
Read more
কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ: এমপি ফরিদা ইয়াসমিন

কুষ্টিয়ার তিনটি আসন পুনরুদ্ধার আমার চ্যালেঞ্জ: এমপি ফরিদা ইয়াসমিন

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার  (২৫ আগস্ট) সকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে এবং […]
Read more
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দাবি ছাত্রশক্তির

ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দাবি ছাত্রশক্তির

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের এক এমফিল গবেষক ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে বিভাগের একাডেমিক এবং অন্যান্য সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির নেতারা। গতকাল মঙ্গলবার  (২৫ আগস্ট) বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর বরাবর দেওয়া লিখিত এক আবেদনের মাধ্যমে এ দাবি জানানো হয়। আবেদনসূত্রে […]
Read more
মিরপুরে বিভিন্ন বাজারে পেঁয়াজের দরপতন, হতাশ শত শত কৃষক

মিরপুরে বিভিন্ন বাজারে পেঁয়াজের দরপতন, হতাশ শত শত কৃষক

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। মাঠ থেকে পেঁয়াজ তুলে বাজারে নিয়ে এলেও আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন শত শত কৃষক। বর্তমানে বাজারে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল মঙ্গলবার  (২৫ আগস্ট) উপজেলার কয়েকটি বাজার […]
Read more
অনলাইন জুয়ার নেটওয়ার্কে রাতারাতি কোটিপতি শাওন

অনলাইন জুয়ার নেটওয়ার্কে রাতারাতি কোটিপতি শাওন

বিশেষ প্রতিনিধি ॥ কয়েক বছর আগেও এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন শাহরিয়ার হোসেন ওরফে শাওন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, ফ্ল্যাট, জমি, খামার ও বিপুল পরিমাণ অর্থ-সম্পদের মালিক হওয়ার পাশাপাশি অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনা এবং এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থের মালিক হয়েছেন তিনি। শাহরিয়ার […]
Read more
ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারে অনিয়ম

অফিস নেই, তবুও কোটি টাকার সরকারি কাজ!

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর (মেডিসিনস, সার্জিক্যাল অ্যান্ড রিএজেন্টস) খাতের ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে ব্যাপক অনিয়ম, অস্বচ্ছতা এবং সরকারি ক্রয়বিধি (পিপিআর) লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি অর্থে পরিচালিত কোটি টাকার একাধিক টেন্ডার প্রক্রিয়ায় পছন্দের প্রতিষ্ঠানকে কার্যাদেশ পাইয়ে দিতে ই-জিপি ব্যবস্থাপনায় বহিরাগত ব্যক্তির হস্তক্ষেপের অভিযোগও রয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য […]
Read more
হত্যার ১৩ মাসেও সাজিদের ফোনের লক খোলা যায়নি

হত্যার ১৩ মাসেও সাজিদের ফোনের লক খোলা যায়নি

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ১৩ মাসেও তাঁর মোবাইল ফোনের লক খুলতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটির দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই। স্বজন ও সহপাঠীরা বলছেন, এ কারণে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত মোবাইল ফোনের তথ্য উদ্ধারের সম্ভাবনা অনিশ্চয়তায় পড়েছে। তাই বিচার নিয়ে আশাবাদ দেখছেন না তারা। সাজিদ আব্দুল্লাহ ইবির […]
Read more
1 10 11 12 13 14 947

সর্বাধিক পঠিত