কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হত্যার ১৩ মাসেও সাজিদের ফোনের লক খোলা যায়নি

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ১৩ মাসেও তাঁর মোবাইল ফোনের লক খুলতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটির দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই। স্বজন ও সহপাঠীরা বলছেন, এ কারণে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত মোবাইল ফোনের তথ্য উদ্ধারের সম্ভাবনা অনিশ্চয়তায় পড়েছে। তাই বিচার নিয়ে আশাবাদ দেখছেন না তারা। সাজিদ আব্দুল্লাহ ইবির আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পড়তেন। গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ভিসেরা প্রতিবেদনে সাজিদকে শ্বাসরোধে হত্যার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ইবি থানায় হত্যা মামলা করেন।

তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার তদন্তভার সিআইডিকে দেন। স্বজনে ও সহপাঠীদের ভাষ্য, সাজিদের ফোনটি গুরুত্বপূর্ণ আলামত। সেটির লক বিশেষজ্ঞরা খুলতে পারেননি। ফলে ফোনে থাকা তাঁর যোগাযোগ সংক্রান্ত তথ্যসহ অন্যান্য তথ্য-উপাত্ত এখনও তদন্তকারীদের নাগালের বাইরে। তারা বিষয়টিকে গাফিলতি হিসেবেই দেখছেন। মামলার তদন্ত কর্মকর্তা মহব্বত হোসেন বলেন, ‘সাজিদের মোবাইল ফোনের লক খোলার জন্য আমরা বিশেষজ্ঞদের কাছে পাঠালেও তারা লক খুলতে পারেননি। এ বিষয়ে তাদের সঙ্গে পুনরায় কথা বলব। অন্য কোনো পদ্ধতিতে লক খোলা সম্ভব হলে অবশ্যই সেই পদ্ধতি নেওয়া হবে।’ বিভিন্ন দিক দিয়ে তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, বিষয়টিকে গাফিলতি বলার সুযোগ নেই।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর