কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

ভেড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু

ভেড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় রেবেকা খাতুন (৫৪) নামে এক স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের লেকভিউ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন (৫৪) সে  চাঁপাইনবাবগঞ্জের জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্বামী তুষার […]
Read more
কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে বাস দুর্ঘটনা, খুঁটিতে ধাক্কায় আহত ১৫ যাত্রী

কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে বাস দুর্ঘটনা, খুঁটিতে ধাক্কায় আহত ১৫ যাত্রী

আজাদ সানি ॥ কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ১৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হননি। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কারও হাসপাতালে নেওয়ার খবরও তাৎক্ষণিকভাবে […]
Read more
কুষ্টিয়ার তিন ক্রীড়া সংগঠকের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কুষ্টিয়ার তিন ক্রীড়া সংগঠকের স্মৃতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার সাবেক তিন মরহুম ক্রীড়া সংগঠকের স্মৃতি ও সামাজিক অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মরহুম হাফিজুর রহমান বাবু, এম এ শামীম আরজু, বদর উদ্দিন শেখ নিলু স্মৃতিতে কুষ্টিয়ার সকল সিনিয়র খেলোয়াড়দের আয়োজনে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট- ২০২৬(৪০+) এর ফাইনাল […]
Read more
জাসাস এর উদ্যোগে আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় সাংস্কৃতিক আয়োজন

জাসাস এর উদ্যোগে আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় সাংস্কৃতিক আয়োজন

বিশেষ প্রতিনিধি ॥ একুশে পদকপ্রাপ্ত কবি ও গীতিকার আজিজুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় কুষ্টিয়ার হাটশ হরিপুরে কবি আজিজুর রহমানের নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কুষ্টিয়ার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাসাস নেতা শাহনেওয়াজ আরেফীন পাপ্পুর সভাপতিত্বে প্রধান […]
Read more
ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় ৪০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামস্থ পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। ‎গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার জুনিয়াদহ (পাঠানপাড়া) গ্রামের মৃত বাবুল খাঁর ছেলে মোঃ মাসুদ খাঁ (২৯) এবং একই উপজেলার জুনিয়াদহ (খন্দকারপাড়া) গ্রামের মৃত […]
Read more
মালিকানা সম্পত্তি নিয়ে বিরোধ-আদালতের আদেশে মামলা নিষ্পত্তি

মালিকানা সম্পত্তি নিয়ে বিরোধ-আদালতের আদেশে মামলা নিষ্পত্তি

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মালিকানা সম্পত্তি ও সরকারী  জমি দখল নিয়ে বিরোধের ঘটনায় আদালতের আদেশে মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে সরকারি স্বার্থে থাকা জমিতে ব্যক্তিমালিকানার দাবি করা পক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালতের নথি অনুযায়ী, কুমারখালী আমলি আদালতের মামলা নম্বর ১৯৬/২০২৬-এর বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মামলাটি ফৌজদারি কার্যবিধির […]
Read more
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় ডেক্সামেথাসন ও বিড়ি উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় ডেক্সামেথাসন ও বিড়ি উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ছয় লাখ চার হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মিস্ত্রিপাড়া কবরস্থান এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের […]
Read more
কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলো না ৭ ডাকাতের

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করেছে গ্রামবাসী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন কিশোর বয়সী বলে জানা গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা থেকে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ৩টা পর্যন্ত জানিপুর ইউনিয়নের চরবিহারীয়া গ্রামে হাওর নদী থেকে তাদের একে একে আটক […]
Read more
ভেড়ামারায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

ভেড়ামারায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

ভেড়ামারা প্রতিনিধি ॥ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারায় ‘শহর পরিচ্ছন্নতা কর্মসূচি’ শুরু হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সার্বিক সহযোগিতায় এ জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা […]
Read more
মাজালিসুল মুফাসসীরিন এর খুলনা বিভাগীয় কমিটি গঠন

মাজালিসুল মুফাসসীরিন এর খুলনা বিভাগীয় কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ মাজালিসুল মুফাসসীরিন খুলনা বিভাগীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এ কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের নিকেতন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাজালিসুল মুফাসসীরিন এর খুলনা বিভাগীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাজালিসুল মুফাসসীরিন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পাঠাগার […]
Read more
1 … 69 70 71 72 73 … 850

সর্বাধিক পঠিত