খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই ফেব্রুয়ারি ২০২৩, ৪:৫৮ এএম

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ আমিনুর রহমান (৪৭) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ আমিনুর রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানর চিলমারী চর গ্রামের মৃত সামসু সরদারের ছেলে।

র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ দুপুর ১২:৫০ ঘটিকার সময় “পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাকশী এলাকা হতে’’ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাঁট থানার মামলা নং-১৩, তারিখ-১৩/০৭/২০০৮, জিআর নং-৯৯/০৮ এর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আমিনুর রহমান (৪৭) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য