কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বৃদ্ধার ঘর ভাঙচুরে মহিলা পরিষদের ক্ষোভ প্রকাশ

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলার টাকিমারা গ্রামের লালন অনুসারী ৯০ বছরের বৃদ্ধার ঘর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গতকাল রবিবার (৩০ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু। বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুন মসজিদে মাইকিং করে কুষ্টিয়া জেলার সদর উপজেলার টাকিমারা গ্রামে লালন অনুসারী মৃত গাজির উদ্দিন ফকিরের স্ত্রী চায়না বেগমের ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী বৃদ্ধা কুষ্টিয়া সদর থানার একই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক, মাতব্বর মোশারফ হোসেন, আনার মন্ডল ও সাইদুল হাজির নাম উল্লেখসহ ৪৫ থেকে ৫০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। গত ২৯ জুন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, মাইকিং এর সাথে যুক্তদের সনাক্তকরণ, আশ্রয় ও প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। ভুক্তভোগী নারীর নিরাপত্তা জোদাররের পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণায় ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাই। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর