কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

নাম-রোল দেখে খাতা মূল্যায়ন করেন ইবির শিক্ষকরা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

নাম-রোল দেখে খাতা মূল্যায়ন করেন ইবির শিক্ষকরা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

ইবি প্রতিনিধি ॥ পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে উত্তরপত্র মূল্যায়নের জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কোডিং পদ্ধতি। এতে পরীক্ষক খাতা দেখার সময় শিক্ষার্থীর নাম, রোল বা পরিচয় জানতে পারেন না। উদ্দেশ্য ব্যক্তিগত সম্পর্ক, বিরোধ, পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক পরিচয়ের প্রভাবমুক্ত রেখে মেধার নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা। তবে এই পরিবর্তনের ধারায় এখনো পিছিয়ে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় […]
Read more
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইবির পুকুরে শিক্ষার্থীরা, বাড়ছে ঝুঁকি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইবির পুকুরে শিক্ষার্থীরা, বাড়ছে ঝুঁকি

ইবি প্রতিনিধি ॥ দুর্ঘটনা এড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের পক্ষ থেকে পুকুরে নামার ক্ষেত্রে দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করা হলেও তা মানছেন না শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরপাড়ে সতর্কবার্তা ও নিষেধাজ্ঞা সংবলিত সাইনবোর্ড টানানোর পরেও প্রতিদিন দলবেঁধে সাঁতারে নামছেন তারা। এতে একের পর এক ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি। […]
Read more
ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ

ইবিতে সেমিনার কার্ড ফি নিয়ে ক্ষোভ, প্রবেশপত্র না দেওয়ার নির্দেশ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে পরীক্ষার প্রবেশপত্র নেওয়ার আগে সেমিনার কার্ডের জন্য ৩০০ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না—বিভাগের এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মনজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা […]
Read more
ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক

ইবিতে অর্থের প্রলোভন দেখিয়ে বহিরাগত শিশুকে বলাৎকার; ভ্যানচালক আটক

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত এক ভ্যানচালক দ্বারা অপর এক ভিক্ষুক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জীবন নামক অভিযুক্ত এক ভ্যানচালক কে আটক করেছে ইবি থানা পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ছেলেটি একটি ইজিবাইকে করে যাচ্ছিলো […]
Read more
12 10 ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, তদন্তে উপ-কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, তদন্তে উপ-কমিটি গঠন

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র‌্যাগিংয়ের অভিযোগ অধিকতর তদন্ত ও বিধি অনুযায়ী শাস্তি নির্ধারণের জন্য চার সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি […]
Read more
03 10 ইবির নতুন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মালেক

ইবির নতুন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মালেক

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের নতুন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা) মোঃ আব্দুল মালেক মিয়া। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগপ্রাপ্ত […]
Read more
01 copy 8 ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, মানববন্ধনে ইবি শিক্ষার্থীরা

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত, মানববন্ধনে ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি ॥ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখার দাবিতে এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের […]
Read more
01 copy 7 ইবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সমৃদ্ধির জন্য প্রস্তুতি শীর্ষক সেমিনার

ইবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সমৃদ্ধির জন্য প্রস্তুতি শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভবিষ্যত গঠনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, গবেষণা, শিল্প, কর্মক্ষেত্র এবং দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব, উদীয়মান সুযোগ ও প্রতিবন্ধকতা এবং ক্রমবর্ধমান বুদ্ধিমান ও প্রযুক্তি-চালিত বিশ্বে সফল হওয়ার জন্য শিক্ষার্থী ও পেশাজীবীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং সমৃদ্ধির জন্য প্রস্তুতির বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ আগস্ট) […]
Read more
13 8 ইবিতে শিক্ষক নিয়োগ বিতর্ক: ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির হাত পা বাধাঁ

ইবিতে শিক্ষক নিয়োগ বিতর্ক: ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির হাত পা বাধাঁ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের পর গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যপরিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, কমিটির তদন্তের পরিধি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগই যাচাইয়ের বাইরে রেখেছে প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইসিটি বিভাগের […]
Read more
11 8 ইবিতে বেরিয়ে আসছে ম্যানার শেখানোর নামে আরও ভয়াবহ অভিযোগ

ইবিতে বেরিয়ে আসছে ম্যানার শেখানোর নামে আরও ভয়াবহ অভিযোগ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে র‌্যাগিংয়ের অভিযোগ নিয়ে জাগো নিউজে প্রতিবেদন প্রকাশের পর সামনে এসেছে আরও গুরুতর অভিযোগ। বিশ্ববিদ্যালয়টির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী দাবি করেছেন, শুধু পরিচয়পর্ব নয়, দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পিতভাবে মানসিকভাবে হয়রানি করা হয়েছে। কখনো ঘণ্টার পর ঘণ্টা কক্ষে আটকে রাখা, কখনো […]
Read more
1 … 3 4 5 6 7 … 79

সর্বাধিক পঠিত