কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ডেঙ্গুতে আক্রান্ত এমপি বাচ্চু মোল্লার মা

বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত মায়ের শয্যাপাশে রয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। গতকাল বুধবার (২১ অক্টোবর) জানা গিয়েছে, এমপি বাচ্চু মোল্লার মা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত মা বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম আহসানুল হক পচা মোল্লার সহধর্মিণী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাঁর সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। এদিকে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর