কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

লেখক: কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

13 18 কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যু

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ছেলেকে হামের টিকা দিতে নেয়ার পথে ভ্যান থেকে পড়ে নার্গিস খাতুন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে মঙ্গলবার সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. […]
Read more
12 24 ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) কলেজ মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ফারিয়া আক্তার। […]
Read more
11 26 নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাছাই ২ মে

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাছাই ২ মে

ঢাকা অফিস ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের প্রেক্ষিতে আগামী ২ মে (শনিবার) তার মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন […]
Read more
08 24 দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার আহত

দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার আহত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা জয়ভোগা গ্রামে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুল হকের পুত্র এবং স্থানীয়ভাবে সুপরিচিত চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে জাহাঙ্গীর আলম তার ভাই, ওষুধ ব্যবসায়ী আবুর সঙ্গে আল্লারদর্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জয়ভোগা […]
Read more
07 26 অস্ত্রের মুখে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাই

অস্ত্রের মুখে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাই

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের এক স্বত্বাধিকারীর কাছ থেকে অস্ত্রের মুখে ৪ লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পান্টি বাজার সান্দিয়ারা সড়কের ওয়াসী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. লুৎফর রহমান (৬০) ওই এলাকার মৃত কেতাব উদ্দিন শেখের ছেলে এবং পান্টি ভাগ্নে […]
Read more
06 26 বিয়ের প্রলোভনে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

বিয়ের প্রলোভনে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া ভেড়ামারায় বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষনের দায়ে জনি ওরফে রাজিম (২৮) নামের যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এর বিচারক জয়নাল আবেদীন আদালতে পলাতক আসামীর […]
Read more
05 26 দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র  সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার (ওসি তদন্ত) আলী মর্তুজা,উপজেলা […]
Read more
04 25 কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

বিশেষ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী একযোগে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ৫টি মামলা দায়ের করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ […]
Read more
03 26 কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। গোপন ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (২৯ এপ্রিল) আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির একটি দক্ষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা […]
Read more
02 25 দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ ও টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডে জোর

দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ ও টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডে জোর

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের সম্মানিত ডিলার মহিবুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা […]
Read more
1 150 151 152 153 154 986

সর্বাধিক পঠিত