কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে এতিম ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র হুডি বিতরণ করছেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শিলাইদহ ইউনিয়নের কোরমকান্দী তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ও উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ছয় শতাধিক এতিম ও অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্তদের মাঝে ঈদ বস্ত্র হুডি বিতরণ করে থাকে। আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতরা।
