কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

মিরপুর প্রতিনিধি ॥ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানিয়েছে আইন মন্ত্রণালয় সূত্র। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি আইন পেশায় সততা, পেশাদারিত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানের জন্য পরিচিত। তার পারিবারিক পটভূমিও রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ।

তার পিতা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী ছিলেন একজন নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতিবিদ। শিক্ষাজীবনে রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে তিনি ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে যান এবং সেখানে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর