মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার জনসমর্থনে এগিয়ে রয়েছেন। নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। প্রচারনার শেষ মুহূর্তে গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রচারকালে বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার ও গ্রামীণ এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে দেখা যায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশা থেকে অনেকেই ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছেন। বিশেষ করে তরুণ ভোটার ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মধ্যে প্রার্থীর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “আমি জনগণের ভালোবাসা ও সমর্থনে অভিভূত।

নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে প্রকৌশলী জাকির হোসেন সরকার পথসভা করেন।  আব্দালপুর ইউনিয়নে সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ। উজানগ্রাম ও ঝাউদিয়া ইউনিয়নে প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহধর্মিণী লিনা জাকির, আলামপুরে সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম ও সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, পৌর এলাকায় জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,

ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, আব্দুল মঈদ বাবুল, আবু তালেব, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, সদর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সি নজরুল ইসলাম, সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক মাহাবুব আলম বিশু, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন,

জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন, জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী জানান শেষ মুহূর্তে মাঠ জরিপে জানা গিয়েছে আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। এছাড়া দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ ভোটাররা জানান, প্রার্থী দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি জনগণের কথা সংসদে তুলে ধরবেন। এদিকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ থাকলে ধানের শীষের প্রার্থী ভালো ফলাফল অর্জন করবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।