কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সব ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চায় বিএনপি: মেহেদী রুমী

 ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্বাচনে জয়ী হলে  দেশ নিয়ে বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ । দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত হবে। দেশের উন্নয়নে সব ধর্ম বর্ণের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চায় বিএনপি। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে এক জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী একথা বলেছেন।

বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  গোলাম সরোয়ার মাস্টারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মহাম্মদ, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সভাপতি কেএম আলম টমে, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে তিনি কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর