ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই: শরিফ উদ্দিন জুয়েল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই: শরিফ উদ্দিন জুয়েল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়া-১ আসন দৌলতপুর উপজেলা সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল এর দৌলতপুরে অবস্থিত পচামাদিয়া গ্রামের বাড়িতে নির্বাচনী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দৌলতপুর উপজেলা পচামাদিয়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ আসন দৌলতপুর উপজেলা সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনীত  প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, ঢাকা মহানগর উত্তরের যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মুনতাজ, থানা যুবদলের আহ্বায়ক রেজাউর রহমান মাসুম সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় কালে শরিফ উদ্দিন জুয়েল বলেন আমরা সকলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শের দল,তারুণ্যের অহংকার তারেক জিয়ার প্রাণের দল বিএনপির কর্মী। নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করার অধিকার সকল নেতার রয়েছে। দলের নীতিনির্ধারণী ফোরাম সার্বিক বিবেচনা করে যাকে মনোনয়ন দিবেন দলকে বিজয়ের স্বার্থে দলীয় প্রতীক ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সকলকে  ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ অনুরোধ করে বলেন, দৌলতপুরে দলের মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা তাঁকে ব্যাপক ভোটে বিজয়ী করার জন্য সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা শরিফ উদ্দিন জুয়েলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দলের প্রতিটি নেতা কর্মীদের দলীয় আনুগত্য থাকতে হবে। দল যখন যে সিদ্ধান্ত নেবে সেটা যথাযথভাবে পালন করা একজন প্রকৃত নেতার কাজ।  উপস্থিত সকল নেতা কর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।