খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই জুলাই ২০২৬, ২:২১ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে একযোগে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর উপজেলা প্রশাসন এবং সহযোগিতায় ছিল সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা, কবিতা আবৃতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, স্মারক বক্তা চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মহিউদ্দিন, নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য