খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই জুন ২০২৩, ৮:২২ এএম

কুষ্টিয়ায় ৫দফা দাবিতে জেলা ইজিবাইক মালিক চালক কল্যান সমিতি মানববন্ধন ও স্বারক লিপি প্রদান করেছে । রবিবার (২৫জুন) সকাল ১০টার সময় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্ত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের হাতে স্বারক লিপি প্রদান করেন ইজিবাইক মালিক চালক কল্যান সমিতি নেতৃবৃন্দ।

দাবী বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ হাসান বাহালুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, দাবী বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক মোঃ সেলিম রেজা সালাম, কুষ্টিয়া জেলা ইজিবাইক মালিক চালক কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ মতিয়ার রহমান, কুষ্টিয়া জেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক সরকার আক্তারুজ্জামান হাফিজ ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিকলীগের দপ্তর সম্পাদক সাজেদুর রহমান কাবুল চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে ৫দফা দাবী তুলে ধরে বক্তারা বলেন, আমরা মনে করি ইজিবাইক ব্যবসা বিষয় না, ইজিবাইক মানুষের সেবা করে। তাই এটা পরিসেবা খাত। সুতরাং ট্রেড লাইসেন্স না, পৌর ম্যানুয়াল অনুযায়ী রিক্সার আদলে ইজিবাইক ব্লু-বুক দিতে হবে। ইজিবাইক নতুন ব্লু-বুক ফি ১৭৫০টাকার নবায়ন ফি ১০০০টাকা করতে হবে।

ইজিবাইক চালকদের পৌর ম্যানুয়াল অনুযায়ী চালক পরিচয় পত্র প্রদান করতে হবে। ইজিবাইক চালকদের সাময়িক বিশ্রামের জন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অটো স্ট্যান্ড স্থাপন করতে হবে এবং কুষ্টিয়া জেলার পার্শ্ববর্তী জেলা থেকে আগত বহিরাগত ইজিবাইক কুষ্টিয়া শহরে অবাধে চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মন্তব্য