কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দৌলতপুর প্রতিনিধি ॥ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

 

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

 

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে দৌলতপুর ডিগ্রি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর পাইলট হাইস্কুলের সামনে গিয়ে শেষ হয়।

 

এ সময় বিক্ষোভকারীরা ‘শেখের বেটি আসবেনা, শেখ শেখ করিস না’ এবং ‘শেখ হাসিনা আসলে ফাঁসির মঞ্চ রেডি আছে’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর