মিরপুর প্রতিনিধি ॥ বিজিবির মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ লক্ষ ৭ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। গতকাল সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন এলাকায় বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (৫ জানুয়ারি) আনুমানিক ১১টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন এলাকায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১১০৪ বোতল সিনা এ্যালকোহল ও ১২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ৭ হাজার ৬০০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় , মালিকবিহীন অবস্থায় আটককৃত এ্যালকোহল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
